২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ, ন্যাটোর নিন্দা

উত্তর কোরিয়া রোববার সকালে জাপানের ওপর দিয়ে একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। রকেটটিতে করে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো। একইভাবে এ ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে রোববার। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 06:16 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

টোকিও/সিউল, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া রোববার সকালে জাপানের ওপর দিয়ে একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। রকেটটিতে করে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো। একইভাবে এ ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে রোববার। (আরও তথ্যসহ-২) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, একটি উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে। এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কক্ষপথে কোনও কিছুই পৌঁছেনি। বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া কক্ষপথে উপগ্রহ পাঠাতে ব্যর্থ হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রকেটটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ পদক্ষেপ 'অত্যন্ত উস্কানিমূলক' বলে এর নিন্দা জানিয়েছে ন্যাটো। তারা একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিশ্র"তির লঙ্ঘন বলে মন্তব্য করেছে। ন্যাটোর মহাসচিব জ্যাপ ডি হুপ শেফার এক বিবৃতিতে বলেছেন, "এ পদক্ষেপ ওই অঞ্চল ও এর বাইরে উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বেগই কেবল বাড়াবে এবং ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনাকে জটিল করবে।" শেফার এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ড থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানান। ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ২০০৬ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করেছে। বিশ্লেষকদের ধারণা, আলাস্কার মতো দূরের লক্ষ্যস্থলে আঘাত হানার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কার্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ইউরোপ সফরে থাকা ওবামা এক বিবৃতিতে বলেন, "এই উস্কানিমূলক পদক্ষেপের মধ্য দিয়ে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নীতিমালা উপেক্ষা করেছে, সংযত থাকার আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং বিশ্ব স