২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর নতুন মহাসচিব ডেনিশ প্রধানমন্ত্রী রাসমুসেন

ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যানার্স ফ রাসমুসেন ন্যাটোর নতুন মহাসচিব হতে যাচ্ছেন। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

স্ট্রাসবার্গ, ফ্রান্স, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যানার্স ফ রাসমুসেন ন্যাটোর নতুন মহাসচিব হতে যাচ্ছেন। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। রাসমুসেন বলেন, "ন্যাটোর পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমার ওপর ন্যাটো যে আস্থা দেখিছেয়ে তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।" আগামী জুলাইতে ন্যাটোর বর্তমান ওলন্দাজ মহাসচিব ইয়াপ দ্যা হুপ শেফারের মেয়াদ শেষ হবে। এরপর ১ আগস্ট দায়িত্ব নেবেন রাসমুসেন। নতুন মহাসচিব নির্বাচন নিয়ে তুরস্ক-ইউরোপ বিরোধে বিভক্ত হয়ে পড়েছিল ন্যাটো। রাসমুসেনকে ঠেকাতে তুরস্ক অনড় অবস্থান নেয়ায় এক পর্যায়ে অচলবস্থার সৃষ্টি হয়। তবে অবশেষে সে সমস্যার সমাধান হলো। ইউরোপের প্রার্থী রাসমুসেনের বিরুদ্ধে ২০০৬ সালে মুসলিম বিশ্বের ধর্মানুভূতিতে আঘাত দেওয়া কার্টুন বিতর্কের সময় যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে তাকে ঠেকানোর জন্য কঠোর অবস্থান নেয় তুরস্ক। গত শুক্রবারের বৈঠকেও এ অচলাবস্থার কোনো সুরাহা হয়নি। তবে ন্যাটো কর্মকর্তারা জানিয়েছিলেন, শনিবারের বৈঠকে বিষয়টির সুরাহা হতে পারে। ২৮ জাতি সামরিক জোটটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশ্বব্যাপী সামরিকায়নের বিরুদ্ধে সোচ্চার শত শত বিক্ষোভকারীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে পুলিশের। বিক্ষোভের দ্বিতীয় দিনে শনিবার সকালে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে সম্মেলনস্থলকে ঘিরে রাখা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে চাইলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া সেখানে স্মোক-বোমা ফাটায় ও আতশবাজি পোড়ায় বিক্ষোভকারীরা। এসময় এক ইরানি সাংবাদিকের মুখে কাঁদানে গ্যাসের শেলের আঘাত লাগলে শ্বাসকষ্টে ভুগে সংজ্ঞা হারান তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে কমপক্ষে ২৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া প্রায় ১,৮০০ বিক্ষোভকারী স্ট্রাসবার্গ শহরের অদূরে অস্থায়ী তাঁবুতে রাত কাটিয়েছে। অস্থায়ী ওই শিবিরগুলোও কড়া নিরাপত্তা নজরদারিতে রেখেছে পুলিশ। সেখানকার আকাশেও পুলিশের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় 'ন্যাটো' ভেঙে দেওয়া উচিত বলে মনে করেন এ বিক্ষোভকারীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপীয় দেশগুলোর সীমান্ত সুরক্ষার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সামরিক জোটটি। কিন্তু তাদের প্রধান শত্র" হিসেবে বিবেচিত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ন্যাটো ক্রমাগত স