২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেটে জ্বালানি ভরছে উত্তর কোরিয়া: সিএনএন

উত্তর কোরিয়া দূর পাল্লার রকেটে জ্বালানি ভরছে। এ সপ্তাহ শেষে তারা এটি উৎক্ষেপণ করতে পারে। সিএনএন একথা বলেছে। জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করে এই রকেট উৎক্ষেপণের জবাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের কাছ থেকে শাস্তির হুমকির মুখেও উত্তর কোরিয়া এই প্রস্তুতি নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

সউল, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া দূর পাল্লার রকেটে জ্বালানি ভরছে। এ সপ্তাহ শেষে তারা এটি উৎক্ষেপণ করতে পারে। সিএনএন একথা বলেছে। জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করে এই রকেট উৎক্ষেপণের জবাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের কাছ থেকে শাস্তির হুমকির মুখেও উত্তর কোরিয়া এই প্রস্তুতি নিচ্ছে। পিয়ংইয়ং বলছে, তারা ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে কক্ষপথে উপগ্রহ পাঠাবে। কিন্তু যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ধারণা, উপগ্রহের আড়ালে উত্তর কোরিয়া দূর-পাল্লার তায়েপডং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে সক্ষম। সিএনএন এ বুধবার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রকেটে জ্বালানি ভরার মধ্য দিয়ে এটি এ সপ্তাহ শেষেই উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক এর সঙ্গে বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা বলেন, "উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের পথে এগুবে বলে মনে হচ্ছে। কিন্তু ওয়াশিংটন পিয়ংইয়ংকে এ থেকে বিরত রাখার চেষ্টা করছে।" উত্তর কোরিয়ার এ পদক্ষেপ জাতিসংঘ প্রস্তাবনার লঙ্ঘন বলে দুই নেতা একমত পোষণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৯ ঘ.