কাবুল, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার বলেছেন মে মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
এর আগে নির্বাচন কমিশনের ঘোষিত ২০ আগস্টে নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে একথা বললেন কারজাই। নির্বাচন কমিশনের ওই প্রস্তাবিত তারিখকে সমর্থন করে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা। তাদের দাবি ওই সময় নির্বাচন হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে এবং এ সময়ের মধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতিরও উন্নয়ন সম্ভব হবে।
ওদিকে, প্রেসিডেন্ট কারজাইয়ের এ কথার প্রেক্ষিতে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা রবার্ট উড বলেছেন, "যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট কারজাইয়ের নৈতিক বিষয়গুলোকে সমর্থন করে" কিন্তু তথাপি তারা মনে করেন যে, একটি নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগস্ট মাসই ঠিক সময়।
নির্বাচন এগিয়ে মে মাসের মধ্যে নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের নতুন সেনারা আফগানিস্তানে পৌঁছানোরও সময় পাবে না। স
bdnews24