২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি বৈঠকে দালাইলামার অংশগ্রহণ নিষিদ্ধ করল দক্ষিণ আফ্রিকা

শান্তি সম্মেলনে অংশ নিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গণমাধ্যম ও একটি লবি গ্র"প রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

জোহান্সবার্গ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি সম্মেলনে অংশ নিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গণমাধ্যম ও একটি লবি গ্র"প রোববার একথা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ২৭ মার্চে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু, মার্টি আতিসারি এবং এফডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দালাই লামার। সেইসঙ্গে নরওয়ের নোবেল শান্তি কমিটির সম্মেলনেও তার অংশ নেওয়ার কথা। সানডে ইনডিপেন্ডডেন্ট পত্রিকা জানিয়েছে, চীন সরকারের চাপের মুখে দালাই লামাকে সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর বিরোধিতা করেছেন আর্চবিশপ টুটু। সম্মেলন বয়কটের হুমকি দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষের কাছে তাদের এই পদক্ষেপের ব্যাখ্যা দাবি করেছেন। টুটুর কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে, তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। কর্তৃপক্ষের সাড়ার অপেক্ষায় আছেন। দালাই লামাকে সেদেশে ঢুকতে না দেয়ার জন্য চীন সরকার দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। দক্ষিণ আফ্রিাকায় চীনা দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। লবি গ্র"প 'ফ্রেন্ডস অব তিব্বত' এক বিবৃতিতে জানিয়েছে, সফর বাতিল করার জন্য দালাই লামাকে ভারতে দক্ষিণ আফ্রিকার হাই কমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, "দালাই লামাকে শান্তি সম্মেলনে যোগ দিতে বাধা দিয়ে এই সম্মেলনকে মস্করায় পরিণত করা হচেছ বলে আমরা মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২২০০ ঘ.