ব্রাসেলস, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডেনমার্কের প্রধানমন্ত্রী আন্দ্রে ফগ রাসমুসেনের ন্যাটো প্রধান হওয়ার পথে বাধ সাধতে পারে তুরস্ক। তুরস্কের প্রতি রাসমুসেনের অতীত অবস্থান নিয়ে উদ্বেগ এবং মহানবী হযরত মুহম্মদ (সা:) এর ব্যাঙ্গাত্মক কার্টুন নিয়ে বিরোধের কারণে এই বাধা আসতে পারে। তুরস্কের এক কর্মকর্তা একথা বলেছেন।
ন্যাটোর বর্তমান মহাসচিব ডাচ জ্যাপ ডি হুপ শেফার ৩১ জুলাইয়ে পদত্যাগ করছেন। এরপর ৩/৪ এপ্রিলে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে শেফারের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
ন্যাটোর কূটনীতিকরা এবং যুক্তরাষ্ট্রের একটি সূত্র শনিবার বলেছে, ওয়াশিংটন রাসমুসেনকে পরবর্তী ন্যাটো মহাসচিব পদে সমর্থন দেবে বলে ন্যাটো মিত্রদের জানিয়ে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে তুরস্কের সমর্থনটাই আসল।
তুরস্কের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তুরস্ককে আগামী দিনগুলোতে তাদের অবস্থান ঠিক করে নিতে হবে। তুরস্কের দৃষ্টিতে রাসমুসেন ত্র"টিপূর্ণ হওয়ায় তারা তার ন্যাটো প্রধান হওয়ার প্রস্তাবে ভেটো দিতে পারে।
ওই কর্মকর্তা জানান, ডেনমার্ক একটি কুর্দিপন্থি জঙ্গি টেলিভিশন স্টেশন ডেনমার্ক থেকে স
bdnews24