২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফুল ছিটিয়ে ইফতিখারকে বরণ

এক বছরেরও বেশি সময় পর চাকরি ফিরে পেয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী মঙ্গলবার কর্মস্থলে যোগ দিলে আইনজীবীরা জয়ধ্বণি দিতে দিতে তার ওপর গোলাপ পাপড়ি ছিটিয়ে দেয়। রাজধানী ইসলামাবাদের সুপ্রিমকোর্ট চত্বরে চৌধুরী পা দেওয়া মাত্র আইনজীবীরা উল্লাসে ফেটে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ইসলামাবাদ, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এক বছরেরও বেশি সময় পর চাকরি ফিরে পেয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী মঙ্গলবার কর্মস্থলে যোগ দিলে আইনজীবীরা জয়ধ্বণি দিতে দিতে তার ওপর গোলাপ পাপড়ি ছিটিয়ে দেয়। রাজধানী ইসলামাবাদের সুপ্রিমকোর্ট চত্বরে চৌধুরী পা দেওয়া মাত্র আইনজীবীরা উল্লাসে ফেটে পড়ে। তীব্র আন্দোলনের মুখে রাজনৈতিক সংকট সমাধানে সরকার গত ১৬ মার্চ ইফতিখারকে প্রধান বিচারপতি পদে পুনর্বহালে রাজি হয়। তাকে পদ ফিরিয়ে দেওয়ায় আইনজীবী ও বিরোধী দলের আন্দোলনের অবসান হয়েছে। চৌধুরী সুপ্রিম কোর্টে এলে আইনজীবীরা 'স্বাগতম স্বাগতম' ধ্বণি দিয়ে তাকে বরণ করে নেয়। এ সময় সাংবাদিকরাও তাকে ঘিরে ধরে। তবে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি। ২০০৭ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশাররফ তাকে বরখাস্ত করেছিলেন। মুশাররফের ভয় ছিল, উর্দি বজায় রেখে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে তার নির্বাচন আটকে দিতে পারেন এই স্বাধীনচেতা বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৬ ঘ.