বাগদাদ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে 'সাব' জেলায় বৃহস্পতিবাার একটি গাড়িবোমা বিস্ফোরণে ১৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
গত বুধবারই মার্কিন ও ইরাকি কর্মকর্তারা ইরাকে সহিংসতা অনেক কমে এসেছে বলে মন্তব্য করার পর সর্বশেষ এ হামলা প্রমাণ করল ইরাকে বিদ্রোহিরা এখনও বড় ধরনের হামলা চালাতে সক্ষম।
এর আগে সোমবার বাগদাদের পশ্চিমাঞ্চলে আবু গারিব জেলায় একটি বাস টার্মিনালে বোমা হামলায় ৯ জন নিহত এবং ২৩ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24