মস্কো, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মস্কোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় বৃহস্পতিবার ১৪ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। একটি ট্র্রাকের সঙ্গে ধাক্কায় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র লুদমিলা মার্টিনোভা বলেন, "সর্বশেষ তথ্যানুযায়ী, ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক চালক এবং বাসের ১৩ জন যাত্রী।"
তিনি জানান, "দুর্ঘটনাটি ঘটেছে মস্কোর ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে ভ
bdnews24