২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফাতাহ'র তিন নেতাকে গ্রেপ্তার করেছে হামাস

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ'র তিন নেতাকে শনিবার গাজায় গ্রেপ্তার করেছে হামাস। ফাতাহ কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

গাজা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ'র তিন নেতাকে শনিবার গাজায় গ্রেপ্তার করেছে হামাস। ফাতাহ কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ফিলিস্তিন কর্র্তৃপক্ষের সাবেক মন্ত্রী আবদেল-রহমান হামাদ। তিনি গাজায় ফাতাহ সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন। তবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফাতাহ নেতারা বেআইনিভাবে বৈঠক করছেন জানার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। ফাতাহ নেতাদের আটকের ঘটনায় মিসরের মধ্যস্থতায় হামাস-ফাতাহ সংহতির আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী ১ এপ্রিল কায়রোতে এই আলোচনা শুরু হওয়ার কথা। ২০০৭ সালে ফাতাহ'র সঙ্গে সশস্ত্র সংঘর্ষের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকে তারা গাজা উপত্যকা শাসন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৫১ ঘ.