ইসলামাবাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের মোহমান্দ আদিবাসী অঞ্চলে শনিবার অভিযান চালিয়ে ২৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। অভিযান সংশ্লিষ্ট এক আধাসামরিক কর্মকর্তা একথা জানিয়েছেন।
বাজাউর এলাকায় সেনা অভিযানের মুখে বহু জঙ্গি পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল মোহমন্দে। সেনাবাহিনী এখানে ছয়মাসের বেশকিছু সময় আগে অভিযান জোরদার করেছিল।
মোহমান্দের সাপ্রি এলাকায় শনিবার তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের কাছ থেকে গুলির পাল্টা জবাবে তাদের ওপর গোলাবর্ষণ নিরাপত্তা বাহিনী। এতে ২৬ জঙ্গি নিহত এবং আরও বহু জঙ্গি আহত হয় বলে জানান ওই কর্মকর্তা।
তবে এ তথ্য নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24