২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে তালেবানরা

পাকিস্তানে ১১ পুলিশকে রোববার অপহরণ করেছে তালেবান জঙ্গিরা। আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলের একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলার পর জঙ্গিরা ওই ১১ জনকে অপহরণ করে। সরকারের একজন মুখপাত্র একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

পাকিস্তান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ১১ পুলিশকে রোববার অপহরণ করেছে তালেবান জঙ্গিরা। আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলের একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলার পর জঙ্গিরা ওই ১১ জনকে অপহরণ করে। সরকারের একজন মুখপাত্র একথা বলেছেন। খাইবার অঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত হওয়ার ২ দিন পর ওই অপহরণের ঘটনা ঘটল। এ অঞ্চলের মধ্য দিয়ে আফগানিস্তানের পশ্চিমা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ করা হয়। খাইবার প্রশাসনের এক মুখপাত্র রাহাত গুল বলেন, "জঙ্গিরা ভোরের আগেই শিন কামার চেকপোস্টে এসে পুলিশদেরকে নিরস্ত্র করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।" গুল জানান, "জঙ্গিরা কোনও দাবি জানায়নি। আমরা তল্লাশি শুরু করেছি। কিন্তু কোনও অগ্রগতি হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ ঘ.