২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটারে গোয়েন্দা নেটওয়ার্ক খুঁজে পেয়েছে কানাডা

বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি অফিসের কম্পিউটারে ঢুকে পড়ে গোয়েন্দাগিরি ও তথ্যচুরির ঘটনায় জড়িত বড় ধরনের ইলেকক্ট্রনিক গোয়েন্দা নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন কানাডার গবেষকরা। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ওয়াশিংটন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি অফিসের কম্পিউটারে ঢুকে পড়ে গোয়েন্দাগিরি ও তথ্যচুরির ঘটনায় জড়িত বড় ধরনের ইলেকক্ট্রনিক গোয়েন্দা নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন কানাডার গবেষকরা। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা শনিবার একথা জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, দুই বছরেরও কম সময়ের মধ্যে ওই গোয়েন্দা নেটওয়ার্কটি থেকে ১০৩টি দেশের কমপক্ষে ১,২৯৫টি কম্পিউটারে অনুনোমদিতভাবে ঢুকে পড়ে নজরদারি ও তথ্য চুরির প্রমাণ পেয়েছেন টরন্টোর 'দ্য মাঙ্ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ' এর গবেষকরা। গবেষকরা বলছেন, ঘোস্টনেট নামে ওই নেটওয়ার্কটি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি অফিসও রয়েছে ওই নেটওয়ার্কের গুপ্তচরবৃত্তি