ওয়াশিংটন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ইসলামাবাদের সঙ্গে আলোচনার পর পাকিস্তানে শীর্ষ আল-কায়েদা নেতাদের ওপর হামলা চালাবে। তবে সেখানে অভিযান চালানোর জন্য স্থলসেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। প্রেসিডেন্ট বারাক ওবামা রোবববার এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
সিবিএস টেলিভিশনের 'ফেস দ্য নেশন' প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, "পাকিস্তানের সঙ্গে আলোচনার পর গুরুত্বপূর্ণ কোনও লক্ষ্যস্থল আমাদের নজরে এলে আমরা তার ওপর চড়াও হব।" একথা বলতে তিনি পাকিস্তানে স্থলসেনা মোতায়েনের কথা বুঝাচ্ছেন কিনা জিজ্ঞেস করা হলে ওবামা বলেন, "না। আমাদের পরিকল্পনায় স্বার্বভৌম দেশ হিসাবে পাকিস্তানের স্বীকৃতির পরিবর্তন হবে না।" তাদেরকে সঙ্গে নিয়ে এবং সহযোগিতার ভিত্তিতেই আল-কায়েদার সঙ্গে আমাদের লড়তে হবে। তবে আমরা তাদের কাছ থেকে আরও বেশি জবাবদিহি আশা করি।
আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"কও পরে সিএনএন এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' প্রোগ্রামে এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের পশ্চিমাঞ্চলে মাটিতে কোনও মার্কিন সেনা মোতায়েন করা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৫৫০ ঘ.
bdnews24