হেগ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান সঙ্কট অবসানে ওবামার নতুন কৌশলে সমর্থন পাওয়ার চেষ্টায় হেগ এ ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান কৌশল ঘোষণা করার পর আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে এটিই প্রথম বড় ধরনের সম্মেলন।
তবে সম্মেলনের আগেই ইরান আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতি প্রত্যাখ্যান করায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ঘোর বিরোধে জড়ানোর পট প্রস্তুত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহদি আখন্দজাদেহর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন না বলে মনে করা হচ্ছে।
তবে সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে উপস্থিত থাকছে। আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সম্মেলনে ইরানের উপস্থিতি যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন।
হিলারি ৯০ জাতির এই সম্মেলনে আফগানিস্তানে আল কায়েদা ও তালেবান বিদ্রোহিদের পরাজিত করতে সেনা ও পুলিশ প্রশিক্ষণসহ স
bdnews24