২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির জন্য ওবামাকে দায়ী করছেন না ভোটাররা

যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান দুরাবস্থার দায়দায়িত্ব অন্যদের ঘাড়ে বর্তানোয় বিরাট সুবিধা পাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজ এর এক জনমত জরিপে মঙ্গলবার মার্কিন ভোটারদের এ মনোভাব উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ওয়াশিংটন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান দুরাবস্থার দায়দায়িত্ব অন্যদের ঘাড়ে বর্তানোয় বিরাট সুবিধা পাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজ এর এক জনমত জরিপে মঙ্গলবার মার্কিন ভোটারদের এ মনোভাব উঠে এসেছে। বর্তমান আর্থিক সংকটের জন্য কে দায়ী - এ প্রশ্নের জবাবে জরিপে অংশ নেওয়া ৮০ ভাগই বলেছেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেশনগুলোর কথা। প্রায় ৭০ ভাগ একইসঙ্গে ভোক্তাদেরও দায়ী করেছেন অতিরিক্ত ঋণ গ্রহণের জন্য এবং সাবেক বুশ প্রশাসনকে কর নীতি ও ব্যবস্থাপনার জন্য। তবে, মাত্র ২৬ ভাগ মনে করেন ওবামা প্রশাসন এ আর্থিক সংকট কাটানোর জন্য যথেষ্ট কাজ করেছে না। ওবামা যেভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে সঠিক মনে করেন প্রায় দুই তৃতীয়াংশ। আর ওবামা যেভাবে আর্থিক সংকট মোকাবেলা করছেন তাকে সঠিক মনে করেন ৬০ ভাগ। ৬৪ ভাগ মনে করেন ওবামার নীতি আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে। কিন্তু জানুয়ারি মাসে ওবামা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ৭২ ভাগই এমনটা মনে করতেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সঠিকপথে চলছে এমনটা মনে করেন প্রায় ৪২ ভাগ। গত র্পাঁচ বছরের মধ্যে এ হার সর্বোচ্চ। গত বছর বুশের শাসনের শেষ সময়টাতে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই মনে করতেন যে, দেশ ভুল পথে যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ১,০০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। এ জরিপের নমুনায়নে ভুলের আশঙ্কা যোগ-বিয়োগ ৩ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩৭ ঘ.