২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অহিংস তালেবানদের প্রতি শান্তির বার্তা হিলারির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার হেগ এর আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ সম্মেলনে তালেবানদের প্রতি শান্তির বার্তা দিয়ে বলেছেন, সহিংসতা পরিহারে ইচ্ছুক তালেবান যোদ্ধাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতো সম্মান দেওয়া হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

হেগ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার হেগ এর আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ সম্মেলনে তালেবানদের প্রতি শান্তির বার্তা দিয়ে বলেছেন, সহিংসতা পরিহারে ইচ্ছুক তালেবান যোদ্ধাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতো সম্মান দেওয়া হবে। (আরও তথ্যসহ) হিলারি বলেন, "আল কায়েদা ও তালেবানদের সঙ্গে অপরাধ প্রবণতার কারণে নয় বরং পরিস্থিতির শিকার হয়ে যোগ দেওয়া উগ্রপন্থিদের আলাদা করার আফগান সরকারের প্রচেষ্টা সমর্থন করতে হবে আমাদের।" ওইসব উগ্রপন্থি আল কায়েদার সঙ্গ পরিত্যাগ করে সহিংসতা পরিহারে ইচ্ছুক হলে এবং সংবিধান মানলে তাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতো সম্মান এবং শান্তিপূর্ণ সমাজে স্থান করে দেওয়ার প্রস্তাব দেওয়া উচিত বলে হিলারি মন্তব্য করেন। সম্মেলনে অন্যান্য অনেক দেশের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈরি দেশ ইরান। ইরান আফগানিস্তানের মাদক ব্যবসা সামাল দিতে সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছে। তবে তারা আফগানিস্তানে মার্কিন ও অন্যান্য বিদেশি সেনা উপস্থিতির বিরোধিতায় অটল রয়েছে। সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন, শক্তিশালী ও বিচক্ষণ নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, তালেবানদের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তার সরকারের এগিয়ে যাওয়া উচিত। কারজাই বলেন, "আফগানিস্তানের জাতীয় প্রতিষ্ঠানগুলোর অধীনে পরিচালিত হলেই কেবল সংহতির নীতি সফল হতে পারে।" ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহদি আখন্দজাদেহ আফগানিস্তানে মাদক চোরাচালান বন্ধে এবং পুনর্গঠন প্রজেক্টগুলো এগিয়ে নিতে সাহায্য করার প্রতিশ্র"তি দিয়েছেন। তবে তিনি বলেন, "আফগানিস্তানে বিদেশি বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির উন্নয়ন ঘটেনি। তাছাড়া, বিদেশি সেনা বাড়ানো হলে তা আরও অকার্যকর প্রমাণিত হবে।" ওদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তানের পুনর্গঠনে সাহায্য করার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.