২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় যুদ্ধ, দুর্নীতি, জাতিগত সংঘাত বন্ধের আহ্বান পোপের

যুদ্ধ ,দুর্নীতি ও জাতিগত সংঘাত এড়িয়ে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

লুয়ান্ডা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধ ,দুর্নীতি ও জাতিগত সংঘাত এড়িয়ে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। আফ্রিকা সফরের শেষ দিনে রোববার এঙ্গোলায় প্রায় ১০ লাখ লোকের উন্মুক্ত জনসভার ভাষণে তিনি এই আহ্বান জানান। পোপ বলেন, এই মহাদেশকে সব সময় জাতিগত সহিসংতা, ঘৃণা ও প্রতিশোধের ধংসাত্মক প্রতিমূর্তির শিকার হতে হয়েছে। কঙ্গো, দারফুর ও সোমালিয়াসহ অনেকগুলো অঞ্চলে এখনো যুদ্ধ লেগে আছে। তিনি বলেন, "দুঃর্ভাগ্যবশত শয়তানের কালোমেঘ আফ্রিকার আকাশ আচ্ছন্ন করে রেখেছে।" "আফ্রিকা সম্ভাবনায় ভরা, তবুও ন্যায়বিচার ও শান্তির জন্য তাদের অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।" শুরুতেই তিনি আগের দিনে পদপিষ্ট হয়ে নিহত দুই কিশোরির স্মরণে তাদের জন্য প্রার্থনা করেন। ভাষণে তিনি বলেন, "ককুইরোস স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে যে দুই তরুণ জীবন ঝরে গেছে তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই। আমার বিশ্বাস, যীশু তাদেরকে তার রাজ্যে সাদরে বরণ করে নেবেন।" পোপ নিহতদের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পোপের এঙ্গোলা সফরকালে তাকে দেখতে এসে শনিবার পদপিষ্ট হয়ে দুই কিশোরি নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়। লুয়ান্ডার একটি ফুটবল স্টেডিয়ামে পোপের ভাষণের আগে ওই স্টেডিয়ামে লোকজন ঢোকার সময় পদচাপায় হতাহতের ওই ঘটনা ঘটে। জোসিনা ম্যাশেল হাসপাতালের নার্স মারিয়া দাস দোরেস সেলিনা রয়টার্সকে বলেন, "পোপের আগমনের আগে হাজার হাজার মানুষ হুড়োহুড়ি করে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ওই ঘটনা ঘটে।" আফ্রিকায় ৭ দিনের সফরকালে রোববার রাজধানী লুয়ান্ডার উপকণ্ঠে কিমাঙ্গোলায় উন্মুক্ত জনসভায় এটিই পোপের শেষ ভাষণ। সোমবার সকালে তিনি রোমে ফিরে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৫ ঘ.