২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নির্বাচনে জালিয়াতির আশঙ্কার ভিত্তি আছে: জাতিসংঘ

জাতিসংঘের এক শীর্ষ দূত বৃহস্পতিবার জানিয়েছেন, আফগানিস্তানে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা নিয়ে বিরোধীদের আশঙ্কার সুদৃঢ় ভিত্তি আছে। নির্বাচন সুষ্ঠু না হলে আফগানিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জাতিসংঘ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের এক শীর্ষ দূত বৃহস্পতিবার জানিয়েছেন, আফগানিস্তানে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা নিয়ে বিরোধীদের আশঙ্কার সুদৃঢ় ভিত্তি আছে। নির্বাচন সুষ্ঠু না হলে আফগানিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আরও ১৭ হাজার মার্কিন সেনা মোতায়েনকে স্বাগত জানানোর পরপরই জাতিসংঘ এই সতর্কবার্তা দিল। তবে দেশকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাত বছর দেরী হয়ে গেছে বলে জানিয়েছেন কারজাই। আফগানিস্তানে আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আন্যান্য অনেক প্রার্থীর সঙ্গে হামিদ কারজাইও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নির্বাচন সুষ্ঠু না হলে তালেবানদের বিদ্রোহী তৎপরতা আরও বেড়ে যাবে এবং সরকার ও তাদের বিদেশি মিত্ররা চাপের মুখে পড়েবে। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কাই এইদে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বলেন, "নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু না হলে সেজন্য যে মূল্য দিতে হবে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকার, বিরোধী এবং আন্তর্জাতিক স