২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকিয়া ১৭ শ' কর্মী ছাঁটাই করবে

সেলফোনের চাহিদা কমে যাওয়ায় নকিয়া কয়েক মাসের মধ্যে এর বিশ্বব্যাপী নানা শাখা থেকে ১৭ শ' কর্মী ছাঁটাই করবে। সেলফোন তৈরিতে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানটি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

হেলসিঙ্কি, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সেলফোনের চাহিদা কমে যাওয়ায় নকিয়া কয়েক মাসের মধ্যে এর বিশ্বব্যাপী নানা শাখা থেকে ১৭ শ' কর্মী ছাঁটাই করবে। সেলফোন তৈরিতে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানটি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। গত জানুয়ারিতে নকিয়া জানিয়েছিল, কোম্পানি শুধু এর হ্যান্ডসেট তৈরির ইউনিটেই বার্ষিক ব্যয় ৭ শ' মিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, হ্যান্ডসেট ইউনিট থেকেই কেবল নয়, বিপণন শাখা, কর্পোরেট ডেভেলপমেন্ট অফিস এবং বিশ্বব্যাপী কোম্পানির আরও অন্যান্য শাখার কর্মীও ছাঁটাই করা হবে। শুধু ফিনল্যান্ডেই চাকরি হারাবেন প্রায় ৭ শ' কর্মী। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে ভোক্তারা ব্যয় কমিয়ে দেওয়ায় এ বছর নকিয়াসহ সব কোম্পানির সেলফোনের বাজার প্রায় ১০ শতাংশ সংকুচিত হবে বলে মনে করা হচ্ছে। হ্যান্ডসেট বিক্রেতারা এখন তাই জমে থাকা সেটগুলো বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৭ ঘ.