২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আগাম হামলা চালানোর সিদ্ধান্ত নিলে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং বিমান হামলা চালানোকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে। ওয়াশিংটনের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান এক প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

জেরুজালেম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আগাম হামলা চালানোর সিদ্ধান্ত নিলে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং বিমান হামলা চালানোকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে। ওয়াশিংটনের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান এক প্রতিবেদনে একথা বলেছে। ইসরায়েলের হাতে ইরানে আঘাত হানতে সক্ষম জেরিকো ক্ষেপণাস্ত্র আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। এই ক্ষেপণাস্ত্র কয়েক ডজন মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে জঙ্গিবিমান ব্যবহারের নানা সমস্যা মুক্ত থাকা যাবে। যেমন: জ্বালানি ও রসদ স্বল্পতা এবং পাইলটসহ অন্যান্য ঝক্কি। বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক জেরিকো ক্ষেপণাস্ত্র ৭৫০ কেজি ওজনের প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম। 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' এর বিশেষজ্ঞ আবদুল্লাহ তৌকান বলেছেন, ইরানের নাতাঞ্জ, ইসফাহান এবং আরাক পরমাণু স্থাপনা মারাত্মকভাবে ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ৪২ টি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। ১৪ মার্চের 'ইরানের পরমাণু স্থানাসমূহে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে গবেষণা' শীর্ষক প্রতিবেদনে তৌকান বলেন, জেরিকো-৩ পুরোপুরি উন্নত হলে এবং সঠিকভাবে লক্ষ্যে আগাত হানতে পারলে জঙ্গি বিমান ব্যবহারের চেয়ে ইসরায়েলে এটি ব্যবহার করারই সম্ভাবনা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ ঘ.