২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৫ লস্কর জঙ্গি নিহত

ভারতের কাশ্মিরে শনিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার ৫ সদস্য নিহত হয়েছে। কাশ্মিরের পুলিশ এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

শ্রীনগর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের কাশ্মিরে শনিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার ৫ সদস্য নিহত হয়েছে। কাশ্মিরের পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ কর্মকর্তা কুলদীপ সিং জানান, তিন জঙ্গি কিশতাওয়ার জেলায় একটি মসজিদের মধ্যে অবস্থান নিয়ে ছিল। নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রচণ্ড বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। তিনি জানান, রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে পাহাড়ি কিশতাওয়ার এলাকায় সৈন্যরা তল্লাশি অভিযান চালানোর সময় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানান, পরে উত্তর কাশ্মিরে আরেকটি বন্দুক যুদ্ধে আরও দুই লস্কর জঙ্গিকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এই জঙ্গি গোষ্ঠীটি গত নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ছিল বলে দাবি করে আসছে ভারত। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। লস্কর অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০৪ ঘ.