২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা কম: মার্কিন সেনাপ্রধান

পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির ক্ষমতা গ্রহণের সম্ভাবনা তেমন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্্েরর সেনাপ্রধান অ্যাডমিরাল মাইকেল মুলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ইসলামাবাদ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির ক্ষমতা গ্রহণের সম্ভাবনা তেমন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্্েরর সেনাপ্রধান অ্যাডমিরাল মাইকেল মুলেন। যুক্তরাষ্ট্রের পিবিএস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মুলেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কায়ানি সম্পর্কে বলেছেন, "তিনি একটি বেসামরিক সরকারের প্রতি প্রতিশ্র"তিবদ্ধ, তিনি সেখানকার গণতেন্ত্রর প্রতি প্রতিশ্র"তিবদ্ধ।" তবে মুলেন এটাও বলেন, "তিনি রাজনীতির বাইরে থাকতে চান না। তিনি পাকিস্তানের জন্য প্রয়োজনীয় ঠিক কাজটিই করতে চান এবং তিনি খুবই কঠিন অবস্থায় আছেন।" তিনি বলেন, "আমার দৃষ্টিতে, আর কোনো উপায় না থাকলেই কেবল তিনি প্রেসিডেন্ট মুশাররফের পথ ধরে ক্ষমতাগ্রহণ করতে পারেন।" পাকিস্তানের বরখাস্ত হওয়া সাবেক প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের পুনর্বহালের দাবিতে আইনজীবীদের বিক্ষোভে বিরোধী নেতা নওয়াজ শরীফ এবং ডানপন্থি ইসলামী দলগুলোর সমর্থন যুক্ত হয়ে বিশাল সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বছর বয়সী সরকার। গত এক বছরে জেনারেল কায়ানির সঙ্গে ১০ বার দেখা হয়েছে জানিয়ে মার্কিন সেনাপ্রধান বলেন, পাকিস্তানে চলমান বিক্ষোভের ঘটনাবলী পর্যবেক্ষণ করে তিনি অনুধাবন করেছেন, জনসাধারণ এ বিষয়ে সচেতন যে, এ সংকট "সেনাবাহিনীর পদক্ষেপ গ্রহণকে প্রয়োজনীয় করে তুলতে পারে।" তিনি বলেন, "আমি মনে করি না যে সেখানে এখনই এর প্রবল সম্ভাবনা আছে, তবে এটা অবশ্যই একটা বিবেচ্য বিষয়।" শুক্রবার চলমান সংকট নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানির সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান কায়ানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬১৫ ঘ.