২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮৮ শিশুসহ গাজায় নিহত বেসামরিক লোকের সংখ্যা ৯৬০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ২২ দিনের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা মোট ১,৪৩৪ জন। এর মধ্যে নারী ও শিশুসহ বেসামরিক লোকের সংখ্যা ৯৬০ জন, পুলিশ কর্মকর্তা ২৩৯ জন এবং যোদ্ধা ২৩৫ জন। একটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

গাজা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ২২ দিনের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা মোট ১,৪৩৪ জন। এর মধ্যে নারী ও শিশুসহ বেসামরিক লোকের সংখ্যা ৯৬০ জন, পুলিশ কর্মকর্তা ২৩৯ জন এবং যোদ্ধা ২৩৫ জন। একটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে। ডিসেম্বরের ২৭ তারিখ থেকে জানুয়ারির ১৮ তারিখ পর্যন্ত গাজায় একযোগে স্থল, বিমান ও নৌ হামলা চালায় ইসরায়েল। এক প্রতিবেদনে 'দ্য প্যালিস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস' জানায়, গাজা আগ্রাসনে ইসরায়েলের দখলদার বাহিনী সকল ধরনের বিধিনিষেধ অমান্য করে নির্বিচারে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে। মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই তারা গাজা আগ্রাসনে নিহতদের নামের একটি পূর্ণাঙ্গ তালিকা তাদের ওয়েবসাইটে আরবিতে প্রকাশ করবে। পরে তালিকাটির একটি ইংরেজি সংস্করণও প্রকাশ করা হবে। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, নিহত বেসামরিক লোকদের মধ্যে ২৮৮টি শিশু এবং ১২১ জন নারী রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র গাজায় নির্বিচার বলপ্রয়োগের অভিযোগকে 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে নাকচ করে দিয়ে বলেছে ইসরায়েলের সেনাবাহিনী "বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব ধরনের চেষ্টা করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৪০ ঘ.