চেন্নাই, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকা যুদ্ধে আটকে পড়া তামিল শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সোমবার অনশন করেছেন ভারতের তামিল নাড়ু রাজ্যের বিরোধীদলীয় নেত্রী জয়ললিতা।
'অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম' (এআইএডিএমকে) নেত্রী জয়ললিতা শ্রীলংকার তামিল শরণার্থীদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহও শুরু করেছেন। তিনি বলেন, ওই অঞ্চলে সংঘাত তামিলদের 'গণহত্যার' নামান্তর।
শ্রীলংকার তামিলদের রক্ষায় চাপের মুখে আছেন ভারতের রাজনীতিবিদরা। শ্রীলংকার কাছাকাছি ভারতের তামিল নাড়
bdnews24