২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পোপ বেনেডিক্ট

মে মাসে মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা দিয়েছেন পোপ বেনেডিক্ট। তিনি চান ওই অঞ্চলে শান্তি এবং ঐক্যের সহায়ক হবে তার সফর। রোববার তিনি একথা জনিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ভ্যাটিকান সিটি, মার্চ ০৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- মে মাসে মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা দিয়েছেন পোপ বেনেডিক্ট। তিনি চান ওই অঞ্চলে শান্তি এবং ঐক্যের সহায়ক হবে তার সফর। রোববার তিনি একথা জনিয়েছেন। পোপ হিসেবে এটিই হবে বেনেডিক্টের প্রথম ওই অঞ্চল সফর। ২০০ সালে পোপ জন পল সেখানে সফরে গিয়েছিলেন। সেন্ট পিটার্স স্কয়ারে রোববার পূর্ণার্থী ও পর্যবেক্ষকদের পোপ বেনেডিক্ট জানান, ৮ থেকে ১৫ মে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন। ভ্যাটিকানের বিভিন্ন সূত্র জানিয়েছে, জর্ডান থেকেই শুরু হবে পোপের সফর। এরপর তিনি যাবেন ইসরায়েলে। সেখানে তিনি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে যিশু খৃস্টের জন্মস্থান বেথেলহাম পরিদর্শন করবেন। পোপ বলেন, "পবিত্র ভূমিতে আমি পূণ্য সফরে যাব। সেখানে যিশুর কাছে মধ্যপ্রাচ্যে শান্তি, ঐক্য এবং গোটা মানবজাতির শান্তির জন্য প্রার্থনা করব।" বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/২১০০ ঘ.