বাগদাদ, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাবলি প্রদেশে একটি গবাদি পশুর বাজারে বৃহস্পতিবার গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের ৮০ মাইল দক্ষিণে শিয়া প্রধান মুসলিম শহর হামজায় এই বিস্ফোরণ ঘটে। অঞ্চলটি কয়েকমাস ধরে তুলনামূলকভাবে শান্ত ছিল।
কর্মকর্তারা বলেছেন, বিরোধে জড়িত শিয়া মুসলিম রাজনীতিবিদ সংশ্লিষ্ট জঙ্গিরা এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ইরাকে ৩১ জানুয়ারির প্রাদেশি নির্বাচনের ফলে এই রাজনীতিবিদদের অনেকেই নাখোশ।
ইরাকে রক্তক্ষয় ৫ বছরের মধ্যে বর্তমানে আনেক কমে এলেও জঙ্গিরা এখনও মারাত্মক বোমা হামলা চালাতে সক্ষম।
বাবলি প্রদেশে শিয়া-সুন্নি মিশ্র জনগোষ্ঠীর বাস। দুই স
bdnews24