২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে আলোচনায় যাব না: জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, তার সরকার তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় যাবে না। তিনি বলেন, শ্রীলংকান ক্রিকেট দলের ওপর হামলাই প্রমাণ করেছে যে দেশ অশুভ শক্তির মুখে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

সিঙ্গাপুর, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, তার সরকার তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় যাবে না। তিনি বলেন, শ্রীলংকান ক্রিকেট দলের ওপর হামলাই প্রমাণ করেছে যে দেশ অশুভ শক্তির মুখে আছে। তবে গত মাসে গোলযোগপূর্ণ সোয়াত উপত্যকায় সরকারের ইসলামিক শরিয়া আইন চালুর চুক্তি নিয়ে সমালোচনা জারদারি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এ পদক্ষেপ জনগণকে বিদ্রোহী তৎপরতা থেকে বাঁচানোর চেষ্টা। জারদারি বলেন, "আমরা উগ্রপন্থি তালেবান ও সন্ত্র্সাীদের সঙ্গে আলোচনা করিনি এবং করব না।" ওই অঞ্চলে শান্তি ফেরাতে স্থানীয় ধর্মগুরুদের সঙ্গেই কেবল কর্তৃপক্ষ আলোচনা শুরু করেছে বলে জানান তিনি। তিনি বলেন, "আমরা যেসব ধর্মগুরর সঙ্গে আলোচনা চালাচ্ছি তারা তালেবান নয়। এই আলোচনার মধ্য দিয়ে আমরা এটি পরিস্কার করে জানিয়ে দেব যে, তালেবান ও অন্যান্য বিদ্রোহিদের লাগাম টেনে ধরা এবং তাদেরকে নিস্ক্রিয় করাটা আমাদের দায়িত্ব।" ধর্মীয় নেতা মৌলানা সুফি মোহাম্মদ গত মাসে সরকারের সঙ্গে চুক্তি করার পর তালেবান জঙ্গিরা সোয়াতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং পাকিস্তানি বাহিনী সেনা অভিযান বন্ধ করেছে। কিন্তু পশ্চিমা ও পাকিস্তানি সমালোচকদের আশঙ্কা, সোয়াতে শরিয়া আইন চালুর চুক্তি করে সরকার ইসলামিক জঙ্গিদের উৎসাহিত করার ঝুঁকি নিয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৫২৪ ঘ.