২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশিরভাগ মার্কিনিই ওবামার অর্থনৈতিক পরিকল্পনার সমর্থক: জরিপ

অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা এবং দুই দলকে নিয়ে তার কাজ করার উদ্যোগের প্রতি বেশিরভাগ আমেরিকানেরই সমর্থন আছে। সোমবার প্রকাশিত দুটি জরিপ ফলাফলে এই তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা এবং দুই দলকে নিয়ে তার কাজ করার উদ্যোগের প্রতি বেশিরভাগ আমেরিকানেরই সমর্থন আছে। সোমবার প্রকাশিত দুটি জরিপ ফলাফলে এই তথ্য জানা গেছে। পেসিডেন্ট পদে ওবামার একমাস হওয়ায় ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ জরিপ চালিয়ে জেনেছে, ৬৮ শতাংশ বা তারও বেশি মার্কিনি তার কাজ পছন্দ করছেন। উত্তরদাতাদের ৬৪ শতাংশ বলেছে, অর্থনীতি পুনরুদ্ধারে ওবামা প্রশাসনের ৭৮৭ বিলিয়ন ডলারের তহবিলের সমর্থক তারা। নিউ ইয়র্ক টাইমস/সিবিএস নিউজ পোলের জরিপে ওবামার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন ৬৩ শতাংশ উত্তরদাতা। এই জরিপে ৭৫ শতাংশের বেশি আমেরিকান ওবামার আগামী চার বছরের শাসনামলের প্রতি আস্থাশীল। নিউ ইয়র্ক টাইমস বলেছে, মার্কিন অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় এবং রিপাবলিকান দলের প্রায় সব সদস্যের বিরোধিতার মুখে ওবামার কাজের প্রতি পর্যাপ্ত রাজনৈতিক সমর্থন পাওয়া গেল এই জরিপে। দুটি জরিপেই ওবামার দুই দলের বিভাজন দূর করার চেষ্টার স্বীকৃতি এবং তার উদ্যোগের ক্ষেত্রে রিপাবলিকানদের বিরোধিতার মধ্যে নিরর্থকতা ব্যক্ত হয়েছে। নিউ ইয়র্ক/সিবিএস জরিপে ৭৫ ভাগ উত্তরদাতা