২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চি'সহ সব রাজনৈতিক বন্দির মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র

মিয়ানমারে রাজনৈতিক বন্দিসহ কয়েক হাজার বন্দি মুক্তির ঘটনাকে সামরিক জান্তার ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে সোমবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে রাজনৈতিক বন্দিসহ কয়েক হাজার বন্দি মুক্তির ঘটনাকে সামরিক জান্তার ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে সোমবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, একইসঙ্গে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া বিরোধী দলীয় নেত্রী আং সান সু চি'সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের একটি নির্বাসিত রাজনৈতিক গ্র"প জানিয়েছে, শনিবার অন্যান্য বন্দিদের সঙ্গে ইয়াঙ্গুনের ইনসিয়েন কারাগার থেকে ১৬ জন রাজবন্দিসহ উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের আরেকটি কারাগার থেকে ৩ জন রাজবন্দিকে মুক্তি দেওয়া হয়। গত সপ্তাহে জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত টমাস ওজিয়া কুইনতানার সফরের পর মিয়ানমারের জান্তা সরকার শুক্রবার মোট ৬,০০০ বন্দিকে মুক্তি দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট উড বলেন, "এটা একটা পদক্ষেপ। আমরা অবশ্যই যে কোনো রাজনৈতিক বন্দির মুক্তিকে স্বাগত জানাই, কিন্তু বার্মিজদের (মিয়ানমার) প্রতি সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।" শান্তিতে নোবেল বিজয়ী আং সান সু চি ধর্মীয় কিংবা রাজনৈতিক ভিন্নমতের কারণে মিয়ানমারে আটকাবস্থায় থাকা রাজনৈতিক বন্দিদের মধ্যে শীর্ষ ব্যক্তিত্ব। সর্বশেষ ২০০৩ সাল থেকে আটক রয়েছেন তিনি। ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পরও তাকে ক্ষমতায় যেতে দেয়নি সামরিক জান্তা। এরপর গত প্রায় দেড় যুগের মধ্যে বেশিরভাগ সময়ই কারাগারে কিংবা গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ওবামার একমাসের পুরনো প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারে যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনা করছেন। উড বলেন, তারা আশা করছেন মিয়ানমারের আচরণ পাল্টানোর বিশেষত রাজনৈতিক বিষয়াবলীর ক্ষেত্রে ভাল উপায় খুঁেজ পাওয়ার আশা করছেন তারা। মুখপাত্র বলেন, "এটা এমন বিষয় যা অত্যন্ত গভীরভাবে দেখছেন মন্ত্রী। তিনি হতাশ এবং আমরাও তাই। আপনারা জানেন আমরা যেমনটাই চাই বিষয়গুলো তেমনভাবে অগ্রসর হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৫৪১ ঘ.