২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে অভিযান বন্ধ করেছে পাকিস্তানি সেনারা

সোয়াত উপত্যাকায় সোমবার তালেবান বিরোধী অভিযান বন্ধ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে সোয়াতে শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দিতে সেনাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এক ধর্মীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যাকায় সোমবার তালেবান বিরোধী অভিযান বন্ধ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে সোয়াতে শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দিতে সেনাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এক ধর্মীয় নেতা। সেনা মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস রয়টার্সকে বলেছেন, "সেনা অভিযান বন্ধ করা হয়েছে।" তিনি বলেন, আরও বেশি নাগরিক হতাহতের ঘটনা ঘটলে সেনাবাহিনী সমর্থন হারাবে। সোয়াতকে শান্ত করার পাকিস্তানের এই কৌশলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ পদক্ষেপের ফলে পাকিস্তানে আল-কায়েদা ও তালেবানদের আরেকটি স্বর্গরাজ্য গড়ে উঠতে পারে। সোয়াতে ৪ টি সেনা ব্রিগেডের ১২ হাজার থেকে ১৬ হাজার সেনা উপস্থিতি সত্ত্বেও ওই অঞ্চল ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। উপত্যাকাটির অধিকংশই নিয়ন্ত্রণ করছে তালেবানরা। জনসমর্থনের অভাবে সেনাবাহিনী ইতোমধ্যেই ওই এলাকায় অভিযান কমিয়ে দিয়েছে। তাছাড়া, জঙ্গি তৎপরতার মুখে স্থানীয় প্রশাসনে ভেঙে পড়ায় এবং পুলিশ অকার্যকর হয়ে পড়ার কারণেও অভিযান ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন আব্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২১১৮ ঘ.