ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে জাতিসংঘ শরণার্থী সংস্থায় কর্মরত অবস্থায় অপহৃত মার্কিন নাগরিক জন সোলেস্কি এখনো বেঁচে আছেন বলে অপহরণকারী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির একজন মুখপাত্র সোমবার জানিয়েছেন। এর আগে একইদিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল তিনি বেঁচে নেই।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো প্রধান শিরোনামের খবরে জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরের প্রেসক্লাবে ফোন করে এক ব্যক্তি বলেছেন, সোলেস্কিকে হত্যা করা হয়েছে, কয়েকঘণ্টার মধ্যে তার লাশ ফেলে দেওয়া হবে।
কিন্তু খবরটি অস্বীকার করে বেলুচিস্তান লিবারেশন ইউনাইটেড ফ্রন্ট (বিএলইউএফ) নামে একটি সংগঠনের মুখমাত্র কোয়েটায় পাকিস্তান নিউজ এজেন্সির অফিসে ফোন করে জানান, তাদের গ্র"প থেকে সোলেস্কিকে হত্যার কথা জানিয়ে কোথাও ফোন করা হয়নি।
শাহাক বালুচ নামের ওই মুখমাত্র বলেন, "তিনি জীবিত। আমরা কাউকে ফোন করিনি।"
মুখপাত্রটি বলেন, "সোলেস্কি অসুস্থ, তিনি হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছেন। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।"
এর আগে অপহরণকারীদের প্রকাশ করা একটি ভিডিওচিত্রে সোলেস্কি নিজমুখে তার অসুস্থতার কথা জানিয়েছিলেন।
বন্দুকধারীরা গত ২ ফেব্র"য়ারি কোয়েটায় সোলেস্কির গাড়িতে হামলা চালিয়ে চালককে গুলি করে হত্যা করে তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বেলুচিস্তান প্রদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
বিএলইউএফ এর নাম আগে শোনা জায়নি। জাতিসংঘ তাদের দাবি অনুযায়ী কাজ না করলে তারা সোলেস্কিকে হত্যার হুমকি দিয়েছে।
তাদের দাবিগুলো হচ্ছে, পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আটক ১৪১ জন নারীর মুক্তির ব্যবস্থা করা, প্রায় ৬ হাজার নিখোঁজ ব্যক্তির হদিশ জানানো এবং জেনিভা কনভেনশন অনুযায়ী বেলুচিস্তানের স্বাধীনতার বিষয়টি ফয়সালা করা।
পাকিস্তানের সবচেয়ে বড় ও সবচেয়ে দরিদ্র বেলুচিস্তান প্রদেশটি আফগান সীমান্তে অবস্থিত। কয়েক দশক ধরে সেখানে সীমিত আকারে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24