২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণ: আফাগানিস্তানের আরেক সমস্যা

কার্যকর পদক্ষেপ না নিলে প্রধান প্রধান শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের ফলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে আফগানিস্তান। এক শীর্ষ কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

কাবুল, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কার্যকর পদক্ষেপ না নিলে প্রধান প্রধান শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের ফলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে আফগানিস্তান। এক শীর্ষ কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। 'ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি'র উপ-প্রধান জারুল্লাহ মনসুরি জানান, তিন দশকের যুদ্ধ এবং ভয়াবহ খরার ফলে দেশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মরুভূমিতে পরিণত হয়েছে দেশের একটা বড় অংশ, উজাড় হয়েছে বন, কমেছে চাষাবাদ, হুমকির মুখে পড়েছে বন্য প্রাণীরা। রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "শহরগুলোতে মানুষের সংখ্যা বৃদ্ধি, নিম্ন মানের জ্বালানির ব্যবহার, হাজার হাজার পুরানো গাড়ি আমদানি, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার দুরবস্থা ও দ্রুত গজিয়ে ওঠা নতুন নতুন স্থাপনার কারণে বায়ু দূষণ বাড়ছে।" তিনি আরও বলেন, "অর্থনৈতিক, নিরাপত্তা এবং সুশাসন সব দিক দিয়েই আফগানদের অসংখ্য চ্যালেঞ্জ মোকবেলা করতে হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। কেননা পরিবেশ দূষণ ঘটে নীরবে।" ২০০৫ সালে প্রতিষ্ঠার পর 'ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি' স