ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যকায় ইসলামপন্থিদের সঙ্গে শরিয়া আইন পুনঃপ্রবর্তন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা দূর করার চেষ্টা নেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এ সপ্তাহে ওয়াশিংটন সফরকালে কুরেশি এ আশ্বাস দেবেন।
সোয়াত চুক্তির আওতায় প্রাদেশিক সরকার ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা কমাতে ওই এলাকায় শরিয়া আইন পুনঃপ্রবর্তন করতে রাজি হয়েছে। এতে করে সরকার তালেবান কট্টরপন্থিদের কাছে নতি স্বীকার করছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে রোববার স
bdnews24