২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বমন্দার উত্তরণে যুক্তরাষ্ট্র-চীনকে একত্রে লড়তে হবে: হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন এক সঙ্গে কাজ করে বিশ্বকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তোলায় সহায়তা করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের প্রতি বেজিংয়ের আস্থা থাকারও প্রশংসা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বেইজিং, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন এক সঙ্গে কাজ করে বিশ্বকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তোলায় সহায়তা করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের প্রতি বেজিংয়ের আস্থা থাকারও প্রশংসা করেন। চীন সফরকালে হিলারি আরও বলেছেন, আগামী এপ্রিলে লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনে সরকারগুলোর মধ্যে পুঁজির আদানপ্রদানের ব্যাপারে একটি চুক্তি হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। চীনে বৈদেশিক মুদ্রার মওজুদের পরিমাণ প্রয় ২ ট্রিলিয়ন ডলার। মার্কিন সরকারি ঋণের বিশাল অংশই চীনের। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচির সঙ্গে যৌথসংবাদ সম্মেলনে হিলারি বলেন, "মার্কিন অর্থবিভাগের ওপর চীন সরকারের অব্যাহত আস্থার প্রশংসা জানাচ্ছি। এ আস্থা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।" তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও চীন সংকট কাটিয়ে উঠতে পারবে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে এবং আমরা একত্রে বিশ্ব সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রেও অবদান রাখতে পারব।" হিলারি দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও জাপানের পর চীনে যাওয়ার মাধ্যমে এশিয়া সফর শেষ করলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই ছিল বিদেশে তার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫১ ঘ.