২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াত চুক্তি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ইসলামপন্থিদের সঙ্গে শরিয়া আইন চালুর চুক্তির নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ফোনে কথা বলেছেন আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সোয়াত উপত্যকায় ইসলামপন্থিদের সঙ্গে শরিয়া আইন চালুর চুক্তির নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ফোনে কথা বলেছেন আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুক। মার্কিন দূত জানিয়েছেন, বৃহস্পতিবার টেলিফোনে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ এই কূটনীতিক বলেন, জারদারি তাকে আশ্বস্ত করেছেন যে, সোয়াত উপত্যকায় ইসলামপন্থিদের সঙ্গে চুক্তিটি অঞ্চলটিকে স্থিতিশীল করার জন্য গৃহীত একটি "অর্র্ন্তবতী ব্যবস্থা"। হলব্র"ক বলেন, "তিনি (জারদারি) এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি যে, এখন যারা সোয়াত নিয়ন্ত্রণ করছে তারা খুনে বদমাশ এবং জঙ্গি এবং তারা শুধু পাকিস্তানের জন্যই নয় বরং যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি।" ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি সমন্বয়ে প্রেসিডেন্ট ওবামার দেওয়া নতুন দায়িত্ব নিয়ে ভারত, আফগাস্তিান, পাকিস্তান সফর শেষে ওয়াশিংটনে ফেরার পর হলব্র"ক একথা বলেন। তিনি বলেন, "আমি উদ্বিগ্ন এবং জানি যে, মন্ত্রী ক্লিনটন (পররাষ্ট্রমন্ত্রী) উদ্বিগ্ন এবং প্রেসিডেন্টও উদ্বিগ্ন যে, গণমাধ্যমে যুদ্ধবিরতি হিসেবে তুলে ধরা চুক্তিটি (জঙ্গিদের) আত্মসমর্পণ নয়।" তবে, মার্কিন দূত জানান, "প্রেসিডেন্ট জারদারি তাকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি তা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫১ ঘ.