সিউল, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দক্ষিণ কোরিয়া সফরের প্রাক্কালে উত্তর কোরিয়া এই হুঁশিয়ারি দিল। উত্তর কোরিয়ার সামরিক হুমকি লাঘব করা নিয়ে আলোচনার জন্য হিলারি বৃহস্পতিবার সিউলে যাচ্ছেন।
উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশ্বাসঘাতক দলের কখনওই ভুলে যাওয়া উচিত না যে, উত্তর কোরিয়ার পিপলস আর্মি পুরোদস্তুর যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।"
উত্তর কোরিয়া স
bdnews24