২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে জুতা ছোড়া ইরাকি সাংবাদিকের বিচার শুরু

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদির বিচার বৃহস্পতিবার বাগদাদে শুরু হয়েছে। বিদেশি নেতাকে অপমানের অভিযোগে জাইদির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বাগদাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদির বিচার বৃহস্পতিবার বাগদাদে শুরু হয়েছে। বিদেশি নেতাকে অপমানের অভিযোগে জাইদির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। ডিসেম্বরে ইরাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশের বিদায়ী সফরের সময় জাইদি তার দিকে জুতা ছুড়ে মারেন এবং 'কুকুর' বলে গালি দেন। ফলে তার বিরুদ্ধে সফররত একজন রাষ্ট্রপ্রধানকে অপমানের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার জাইদিকে হাতকড়া পরিয়ে এবং কাঁধে ইরাকের পতাকা জড়িয়ে নিরাপত্তারক্ষীদের কড়া পাহারার মধ্য দিয়ে বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনের কেন্দ্রীয় অপরাধ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত কক্ষে উপস্থিত ছিল তার পরিবারের সদস্যরা। বুশকে জুতা ছুড়ার পর দুমাসেরও বেশি সময় ধরে কারান্তরীন রয়েছেন জাইদি। তাকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৮ ঘ.