জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চায় ইন্দোনেশিয়া
জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো এ আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে হিলারি এ অঞ্চল সফর করছেন।
জাকার্তা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো এ আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে হিলারি এ অঞ্চল সফর করছেন।
জাকার্তায় বৈঠকের পর ইয়োধোইয়োনোর মুখপাত্র দিনো পাত্তি জালাল জানান, অথনৈতিক সহযোগিতা, ফিলিস্তিন প্রসঙ্গ এবং জলবায়ু পরিবর্তন রোধে নতুন বিশ্ব চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি আলোচনায় স্থান পেয়েছে।
এক সংবাদ সম্মেলনে পাত্তি বলেন, "যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের দেশগুলোর মধ্যে মতৈক্য হতে পারে না বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ইয়োধোইয়োনো।"
জলবায়ু পরিবর্তনের বিষয়টি ছাড়াও জাকার্তার অর্থনৈতিক সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি নিয়ে হিলারির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরন্দানেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান বীরাজুদা।
অন্যদিকে, মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কন্নোয়নের প্রচেষ্টায় ২ মার্চ কায়রোয় গাজা পুনর্গঠন বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন হিলারি।
বৃহস্পতিবার দিনশেষে হিলারির দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। এরপর তিনি চীন সফরে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১১ ঘ.
