২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে স্থিতিশীলতায় তৃণমূলকে গুরুত্ব দিতে হবে

আফগানিস্তানকে স্থিতিশীল করতে হলে দেশটির আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে হবে, সেনা ও পুলিশবাহিনী আরও উন্নত প্রশিক্ষণ এবং দুর্নীতি বন্ধে সরকারের ওপর চাপ বাড়াতে হবে। মঙ্গলবার যুক্তরাষ্টের একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানকে স্থিতিশীল করতে হলে দেশটির আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে হবে, সেনা ও পুলিশবাহিনী আরও উন্নত প্রশিক্ষণ এবং দুর্নীতি বন্ধে সরকারের ওপর চাপ বাড়াতে হবে। মঙ্গলবার যুক্তরাষ্টের একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইউএস ইন্সস্টিটিউট অব পিস প্রতিবেদনে জানিয়েছে, ২০০১ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে সামরিক অভিযানে তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানে নিরাপত্তার ক্ষেত্রে গত সাত বছরের ব্যর্থতার বিষয়টি নতুন করে ভেবে দেখতে হবে। মার্কিন কংগ্রেসের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি 'আফগানিস্তানে নিরাপত্তা' শীর্ষক প্রতিবেদনে আরও জানিয়েছে, আফগানিস্তানে পুনর্গঠন প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিয়ে ওপর থেকে চাপিয়ে দেওয়ার নীতি ব্যর্থ হয়েছে। কেননা দেশটির অঞ্চলভিত্তিক শাসন ইতিহাসের সঙ্গে এই নীতি খাপ খায় না। প্রতিবেদনে বলা হয়েছে, "আফগানিস্তানের দুর্বল রাষ্ট্র কাঠামো, অপর্যাপ্ত বিদেশি সেনা এবং বিদ্রোহী তৎপরতার আঞ্চলিক বৈশিষ্ট্যের কারণে সেখানে জাতীয় ঐক্য গঠন করতে হলে নিচের দিক থেকে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।" আঞ্চলিক নেতা এবং আদিবাসী প্রতিষ্ঠানগুলোকে বৈধতা দিয়ে তাদের সঙ্গে কাজ করতে হবে আন্তর্জাতিক স