২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওজেয়া কুইনতানা রোববার মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী পূর্বাঞ্চল সফর করেছেন। একটি সরকারি সূত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওজেয়া কুইনতানা রোববার মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী পূর্বাঞ্চল সফর করেছেন। একটি সরকারি সূত্র এ খবর জানিয়েছে। মিয়ানমারে পাঁচ দিনের এই সফরের শুরুতেই কুইনতানা পূর্বাঞ্চলীয় কায়ইন প্রদেশ সফর করলেন। এই সফরকালে তিনি দেশটির রাজনৈতিক বন্দি এবং গৃহবন্দি বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। গত মে মাসে মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি নিযুক্ত হওয়ার পর এটা কুইনতানার দ্বিতীয় মিয়ানমার সফর। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার সফরের কোনো খবরা-খবর জানাচ্ছে না। গত আগস্ট মাসে প্রথম সফরের সময় কুইনতানা সু চির সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও দেশটির জান্তা সরকার তাকে সে সুযোগ দেয়নি। গত ১৯ বছরের মধ্যে ১৩ বছর ধরে গৃহবন্দি আছেন সু চি। রাজনৈতিক অথবা ধর্মীয় কারণে মিয়ানমারে দুই হাজারের বেশি মানুষকে আটক রাখা হয়েছে বলে মনে করা হয়। জাতিসংঘ তথ্য সেন্টার জানিয়েছে, কুইনতানা এবার সু চিসহ কিছু রাজবন্দির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন বলে আশা করছেন। এছাড়া তিনি পশ্চিমাঞ্চলীয় রাখেইনি এবং উত্তরাঞ্চীয় কচিন প্রদেশ সফর করতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.