রিয়াদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- সৌদি আরবের মন্ত্রিসভায় প্রথমবারের মতো একজন নারী মন্ত্রী নিয়োগ করেছেন বাদশাহ আবদুল্লাহ। একইসঙ্গে সরকারে বড় ধরনের রদবদলও করেছেন তিনি।
দুজন প্রভাবশালী ধর্মীয় কর্মকর্তাকে বরখাস্ত করে এবং সেনট্রাল ব্যাংকের প্রধান কর্মকর্তা পরিবর্তন করার মধ্য দিয়ে মন্ত্রিসভা ও অন্যান্য সরকারি পদগুলোতে রদবদল করেছেন আবদুল্লাহ। পাশাপাশি নারী মন্ত্রী নিয়োগ করেছেন তিনি। সংবাদদাতারা বলছেন, সৌদি আরব সরকারে এ ধরনের রদবদলের ঘটনা বিরল।
সৌদি আরবের প্রথম ওই নারী মন্ত্রীর নাম নোরাহ আল-ফাইজ। নোরাহকে সৌদি আরবের মহিলা বিষয়ক উপ-শিক্ষামন্ত্রী নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪২ ঘ.
bdnews24