২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবতরণের সময় নাকথুবড়ে পড়েছে বিএ উড়োজাহাজ

ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ শুক্রবার লন্ডনের সিটি বিমানবন্দরে অবতরণ করার সময় এর সামনের চাকা ভেঙে পড়লে যাত্রীরা জরুরি নির্গমণ পথ দিয়ে বের হয়ে আসেন। এসময় চার যাত্রী সামান্য আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

লন্ডন, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ শুক্রবার লন্ডনের সিটি বিমানবন্দরে অবতরণ করার সময় এর সামনের চাকা ভেঙে পড়লে যাত্রীরা জরুরি নির্গমণ পথ দিয়ে বের হয়ে আসেন। এসময় চার যাত্রী সামান্য আহত হয়। ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, আমস্টারডাম থেকে ৬৭ জন যাত্রী ও চার ক্রু নিয়ে সন্ধ্যায় অবতরণ করার সময় বিমানটির সামনের চাকা ও ল্যান্ডিং গিয়ার চাপ নিতে ব্যর্থ হয়। "সতকর্তা হিসেবে এসময় পিছলে নামার জরুরি দরজাটি খুলে দেওয়া হলে যাত্রীরা রানওয়েতে নেমে যায়।" বিবৃতিতে বলা হয়, দুই যাত্রী সামান্য আহত হয়। এদের একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে লন্ডন অ্যামবুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারজনকে সামান্য আহত হওয়ার চিকিৎসা দেওয়া হয়। জাস্টিন ফ্লেচার নামে এক যাত্রী বিসিসিকে বলেন, "মনে হচ্ছিল উড়োজাহাজটি কিছুটা দ্রুতগতিতে নামছিল, রানওয়ে স্পর্শ করার সময় এর সামনের চাকা ভেঙে পড়ে।" রয়টার্সের আলোকচিত্রী এন্ড্রু উইনিং ঘটনাস্থল থেকে জানিয়েছেন, উড়োজাহাজটি রানওয়ের অর্ধেক পর্যন্ত এসে নাকথুবড়ে পড়ে আছে। জরুরি কাজে নিয়োজিত গাড়িগুলো সেটিকে ঘিরে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩৭ ঘ.