২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় দাবানলের ঘটনায় ২ জন আটক

অস্ট্রেলিয়ায় এ সপ্তাহের ভয়াবহ দাবানলের সময় একটি শহরে ইচ্ছেকৃতভাবে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ইয়া, অস্ট্রেলিয়া, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় এ সপ্তাহের ভয়াবহ দাবানলের সময় একটি শহরে ইচ্ছেকৃতভাবে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। দেশটির ইতিহাসে ভয়াবহতম এ দাবানলে সরকারি হিসাব অনুযায়ী, ১৮১ জন নিহত হয়েছে। শতাধিক লোক আহত হয়েছেন এবং গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৫,০০০ মানুষ। পুলিশের মুখপাত্র রয়টার্সকে বলেন, "তদন্তটি প্রাথমিক পর্যায়ে আছে। দুই ব্যক্তি পুলিশকে সহায়তা করছে।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। দণিাঞ্চলের ভিক্টোরিয়া রাজ্যে শনিবারের ওই দাবানলকে 'গণ হত্যা' বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড। দাবানলে পোড়া শহরের বিভিন্ন বাড়িঘর থেকে এখনও অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হতে থাকায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপ। মেলবোর্নের কাছের একটি পোড়া শহর ম্যারিসভিলেতে সাধারণ মানুষজনের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে সরকার। দাবানলের নারকীয় ধ্বংসযজ্ঞের ভয়বহ দৃশ্য দেখার হাত থেকে বাসিন্দাদের বাঁচাতেই এটা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপ। শহরটিতে আরও ৫০ থেকে ১০০ জনের মৃতদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেেেত্র মোট নিহতের সংখ্যা ৩০০-তে পৌঁছে যেতে পারে। শনিবার রাতে বেশ কয়েকটি দাবানলের প্রবাহ মেলবোর্নের উপকণ্ঠের ২০টি ছোট শহরের ওপর দিয়ে বয়ে য়ায়। সেদিন মেলবোর্নের তাপমাত্রা ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই ইতিহাসে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা। দাবানলে পুড়ে যাওয়া পুরো অঞ্চলটির আয়তন লন্ডন শহরের প্রায় দ্বিগুণ। এ পুরো অঞ্চলটিকেই 'ক্রাইম সিন' ঘোষণা করেছে সরকার। এই দাবানলে ১,০৩৩ টি বাড়ি পুড়ে গেছে এবং ৫,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, এখানকার আর্থিক য়তির পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫০ ঘ.