বাগদাদ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পাশ্চিমাঞ্চলে বুধবার একটি বাস টার্মিনাল এবং একটি বাজার এলাকায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে ১৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।
বাগদাদের বায়া এলাকার একটি বাস টার্মিনালে ওই বিস্ফোরণ ঘটে। একটি বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য শত শত শিয়া এ সময় সেখানে জড়ো হয়েছিল।
বাগদাদে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় এই বোমা বিস্ফোরণে কয়েকটি গড়ি ধ্বংস হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
হাজার হাজার মানুষ পায়ে হেটে এবং বাসে চড়ে বাগদাদের দক্ষিণে শিয়াদের পবিত্র কারবালা শহরে ধর্মীয় অনুষ্ঠানে যায়। তবে বাস স্টেশনে হামলার লক্ষ্য ওই পূর্ণার্থীরা কিনা পুলিশ তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
তবে উত্তর বাগাদাদের ওয়াজিরিয়া এলাকায় রাস্তার ধারে পেতে রাখা বোমাটির লক্ষ্য ছিল কারবালার উদ্দেশ্যে রওয়ানা হওয়া পূর্ণার্থীরা। পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১২ ঘ.
bdnews24