২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-আফগানিস্তান সফরে বিশেষ মার্কিন দূত হলব্র"ক

পাকিস্তান ও আফগানিস্তান সফরে গেছেন বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক। বুধবার পাকিস্তানের সংঘাতময় আদিবাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চল সফর করেছেন তিনি। এরপর হলব্র"ক আফগানিস্তান এবং ভারত সফরে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

পেশওয়ার, পাকিস্তান, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/রয়টার্স)- পাকিস্তান ও আফগানিস্তান সফরে গেছেন বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক। বুধবার পাকিস্তানের সংঘাতময় আদিবাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চল সফর করেছেন তিনি। এরপর হলব্র"ক আফগানিস্তান এবং ভারত সফরে যাবেন। ওবামা গত মাসে হলব্র"ককে পাকিস্তান ও আফগানিস্তানের বিশেষ দূত নিয়োগ করেছেন। বিশেষ দূত নিযুক্ত হওয়ার পর পাকিস্তানে প্রথম সফরে গত সোমবার ইসলামাবাদ পৌঁছান হলব্র"ক। মঙ্গলবার তিনি দেশটির শীর্ষ সরকারি এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, "হলব্র"ক মোহমন্দ রাইফেলসের সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি সামরিক অভিযানের বিষয়ে খোঁজ খবর নেন।" মোহমন্দ অঞ্চলের আধাসামরিক বাহিনী মোহমন্দ রাইফেলস। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চল থেকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হলব্র"ক হেলিকপ্টারে মোহমন্দ সফর করেছেন। আফগান সীমান্তবর্তী সাতটি আদিবাসী পশতুন অঞ্চলের একটি মোহমন্দ। তবে বুধবার হলব্র"কের কর্মসূচি কি ছিল পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা তা জানাতে অস্বীকৃতি জানান। দূতাবাসের মুখপাত্র লিও ফিন্তর বলেন, "হলব্র"ক নিজেই যেমনটি জানিয়েছেন, প্রকৃত অবস্থা জানার এবং বোঝার জন্যই তিনি পাকিস্তান সফরে এসেছেন।" গত মঙ্গলবার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি এবং শীর্ষ রাজনৈতিক নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হলব্র"কের আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, আলোচনায় এই বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। ফিন্তর জানান, সফর শেষে প্রেসিডেন্ট ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে তিনি রিপোর্ট করবেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে ক্ষমতা নেওয়ার পরপরই তারা সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম চ্যালেঞ্জ আফগানিস্তান এবং পাকিস্তানের বিষয়টি দেখভাল করার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন হলব্র"ককে। ১৯৯৫ সালে তারই মধ্যস্থতায় বসনিয়া যুদ্ধের অবসান ঘটেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫৫ ঘ.