জম্মু, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কাশ্মিরে বুধবার যাত্রীবহী একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।
কাশ্মিরের শীতকালীন রাজধানী জম্মু অভিমুখে যাওয়ার সময় একটি প্রত্যন্ত গ্রামের কাছকাছি অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি রাস্তা থেকে ছিটকে আড়াই শ' মিটার নিচে নদীতে পড়ে যায়। এতে আহত হয়েছে আরও ১৪ জন।
পুলিশের মুখপাত্র এ আর বেগ বলেন, "বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি চেনাব নদীতে পড়ে যায়।"
গ্রামবাসীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24