ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রয়টার্স)---- কিউবার গুয়ান্তামো বে'র মার্কিন বন্দিশিবির ভালভাবে চলছে। সেখানে বন্দি নির্যাতনের কোনও আলামত নেই। কিন্তু ওবামা প্রশাসন এখনও এই শিবির বন্ধ করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার এ সপ্তাহে শিবিরটি পরির্দশনের পর বুধবার একথা বলেছেন।
গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের দায়িত্ব নিয়ে কাজ করছেন হোল্ডার। সোমবার তিনি শিবিরটি পরিদর্শন করেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "জানুয়ারিতে প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব গ্রহণের পর গুয়ান্তানামোয় বন্দি নির্যাতনের ঘটনা বাড়ার ব্যাপারে মানবাধিকার আইনজীবীর অভিযোগের সমর্থনে তিনি কোনও প্রমাণ পাননি।"
হোল্ডার বলেন , "লোকজনকে শিবিরটি ভালভাবে চালাতে দেখে আমার ধারণা পাল্টে গেছে। সেখানে যেসব সুযোগ সুবিধা আছে তা বেশ ভালো বলেই আমি মনে করি।" তবে এতে করে ওই শিবিরটি বন্ধের প্রতিজ্ঞার কোনও নড়চড় হবে না বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24