২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় টাইগারদের আরও কোনঠাসা করার দাবি সেনাবাহিনীর

শ্রীলংকায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহরটিতে ঢুকে পড়ার পর গেরিলাদেরকে আরও কোনঠাসা করে ফেলা হয়েছে এবং শহরের ঘরে ঘরে গেরিলাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

কলম্বো, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহরটিতে ঢুকে পড়ার পর গেরিলাদেরকে আরও কোনঠাসা করে ফেলা হয়েছে এবং শহরের ঘরে ঘরে গেরিলাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে। সেনাবাহিনী জানায়, এলটিটিই'র অবশিষ্ট গেরিলারা এখন মাত্র ৫৮ বর্গকিলোমিটারের একটি ছোট এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে এবং তাদেরকে আরও ছোট মাত্র ১২ বর্গকিলোমিটারের একটি নো ফায়ার জোনের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। দ্বীপ দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলের ওই রণক্ষেত্র থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বেশ কয়েক হাজার বেসামরিক তামিল। সেনা মুখপাত্র জানান, "এখন বসতি এলাকায় সক্রিয় থাকলেও শহরটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা।" তিনি বলেন, "এখন লড়াই হচ্ছে ছোট অস্ত্র ও মর্টার নিয়ে, ছোট ছোট গ্র"পে। একটি একটি করে বাড়ি তল্লাশি করে শহরটি মুক্ত করা হচ্ছে।" সেনাবাহিনীর তথ্যমতে ৭০ হাজারেরও বেশি বেসামরিক লোক ওই যুদ্ধাঞ্চলটিতে আটকা পড়েছে গেরিলাদের কারণে। অবশ্য জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর অনুমান আটকা পড়া বেসামরিক লোকের সংখ্যা প্রায় ২ লাখ হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫২ ঘ.