২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে চীনের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন

আফগানিস্তানের বিষয়ে চীনের জোরালো সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে দুদিনের আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

বেইজিং, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের বিষয়ে চীনের জোরালো সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে দুদিনের আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পেন্টাগন কর্মকর্তা ডেভিড সিডনি আরও জানান, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং সোমালিয়া উপকূলে জলদস্যুতা মোকাবেলায় চীনের ভূমিকাসহ নানা আন্তর্জাতিক বিষয়াবলীও ওই আলোচনায় স্থান পায়। প্রেসিডেন্ট ওবামার নতুন প্রশাসনের সঙ্গে প্রতিরক্ষা নীতি নিয়ে চীনের সঙ্গে প্রথম সংলাপ হিসেবে দুদিনের ওই মার্কিন-চীন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকশেষে এক সংবাদ সম্মেলনে সিডনি এসব কথা জানান। আফগানিস্তান প্রসঙ্গে সিডনি বলেন, "এটা এমন একটা বিষয় যেখানে আন্তর্জাতিক স